গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
প্রকাশিত: ৩:৫৯:০০ অপরাহ্ণ, ১০ জানুয়ারী, ২০২৬

ফাইল ছবি
লাস্টনিউজবিডি, ১০ জানুয়ারি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দল-মত নির্বিশেষে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর কাছে ভোট চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। শনিবার (১০ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে জামায়াত আমির দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গণভোট মানে জনগণের সরাসরি মতামত, গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। এই গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-
‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান,
‘হ্যাঁ’ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান
‘হ্যাঁ’ ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া,
‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা।
আসুন, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।
লাস্টনিউজবিডি/কেএম