আয়াতুল্লাহ আলি খামেনি নিহত, দাবি ইসরায়েলের
প্রকাশিত: ৯:০৭:০০ অপরাহ্ণ, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত
লাস্টনিউজবিডি, ২৮ ফেব্রুয়ারি: ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, তাদের কাছে আসা খবর ইঙ্গিত করছে খামেনি নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানা যায়নি।
এর আগে, চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছিল, তাদের সত্রের খবর অনুযায়ী খামেনি হামলায় অন্তত আহত হয়েছেন। এখন তারা গোপন সূত্রের বরাতে তার মৃত্যুর কথা বলছে।
এর আগে, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করেছিল। সেখানে দেখা গেছে খামেনির প্রাসাদ যৌথ হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
চ্যানেল-১২ বলছে কয়েক ঘণ্টার মধ্যে ইরান খামেনির একটি ভাষণ প্রকাশ করতে পারে। তবে সেটি হামলার আগে রেকর্ড করা বলে দাবি তাদের।
সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে, আজকের হামলায় ইরানের সরকার এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।
লাস্টনিউজবিডি/কেএম