৩৮২ জনের বিশাল নিয়োগ, সরাসরি আবেদনের সুযোগ
প্রকাশিত: ৭:৫৮:০০ অপরাহ্ণ, ৯ মে, ২০২৬

লাস্টনিউজবিডি, ৯ মে: জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর। ‘ফরেস্টার’ পদে জনবল নেবে অধিদপ্তরটি। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে বা সরাসরি আগামী ১০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
মন্ত্রণালয়: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
বিভাগ: বন অধিদপ্তর
পদের সংখ্যা: ১ পদে ৩৮২ জন
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স: ৭ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থী ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা সরাসরি আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ প্রধান কার্যালয়, প্রধান বন রক্ষকের কার্যালয়, বাংলাদেশ বন অধিদপ্তর’র অনুকূলে ১০০ টাকা পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী প্রার্থীরা আগামী ১০ জুন, ২০২৬ ইং তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
লাস্টনিউজবিডি/কেএমজে