রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে স্টেন্ট বসানোর পর দেশে ফিরেছেন
প্রকাশিত: ১:২৮:০০ অপরাহ্ণ, ১৮ মে, ২০২৬

ফাইল ছবি
লাস্টনিউজবিডি ১৮ মে: স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (১৮ মে) সকালে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন বলে বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে।
প্রেস উইং জানায়, গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাষ্ট্রপতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান। সেখানে পরীক্ষায় তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়ে। পরে ১২ মে জরুরি ভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।
চিকিৎসা চলাকালে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তিনি যুক্তরাজ্যে যান বলে জানানো হয়েছে।
জে আই