অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ধাক্কা খেয়েছেন সাদিয়া আয়মান
প্রকাশিত: ৯:৩০:০০ পূর্বাহ্ণ, ১১ সেপ্টেম্বর, ২০২৪

লাস্টনিউজবিডি ১১ সেপ্টেম্বর: ছাত্র আন্দোলনের সময় সরকারের বিরোধিতায় সোচ্চার হওয়ায় বহু ধরনের হুমকি ও হয়রানির শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
সাদিয়া আয়মান বলেন, “আন্দোলনের সময় আমি যেসব লিখেছি, সেগুলোর কারণে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। আমাকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছিল। আল্লাহর কাছে শুকরিয়া যে সেই সরকারের পতন হয়েছে। তা না হলে আমিসহ অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারতাম।”
তিনি আরও বলেন, “আন্দোলনের সময় কিছু শিল্পীর আসল চেহারা আমাদের সামনে এসেছিল। তারা কীভাবে সরকারের পক্ষে কাজ করছিল, তা স্পষ্ট হয়ে গিয়েছিল।”
লাস্টনিউজবিডি/জে আই